বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

জয়পুরহাট : জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে জয়পুরহাটগামী একটি অটোরিকশা বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন , বাড়ি পাঁচবিবি শহর অটোরিকশা চালক তৌহিদ হোসেন ও পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে অজ্ঞাত এক নারী যাত্রী। আহত ৫ জনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির নাম জানা গেছে।

বাকি ২ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।”

স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit