রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে ছিল : অপু বিশ্বাস মানি লন্ডারিং মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ ঈদযাত্রায় যাত্রীসেবায় মাঠে খসরু খান, স্বস্তি ফিরেছে নেত্রকোনা পরিবহন খাতে ইরানকে নিয়ে ট্রাম্পের ‘সারপ্রাইজ চাল’ আগামীকাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ : আমেরিকা থেকে কি দূরে সরে যাচ্ছে ইউরোপ ওয়াশিংটনের আত্মসমর্পণের দাবিকে ‘মিথ্যা স্বপ্ন’ বলছে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন ইরানের পিএসজির শিরোপা উদ্‌যাপনে ফ্রান্সজুড়ে সহিংসতা, গ্রেপ্তার ৪ শতাধিক পে-স্কেল: ১ জুলাই আসছে সুখবর, তিন ধাপে যেভাবে বাড়বে বেতন

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার ( ৩১ মে) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছবে আলবিসেলেস্তেরা। এরপর সেখানে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুশীলন করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

তারপর, ৫ জুন টেক্সাসে যাবে আর্জেন্টিনা। সেখানে ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর ৮ জুন আলাবামার উদ্দেশে যাত্রা করবে দলটি।
সেখানে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে আর্জেন্টিনা। এবারও স্কোয়াডে জায়গা পেয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবলের জীবন্ত মহাতারকা লিওনেল মেসি। এছাড়া দলে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকারা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit