মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে   দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা মো: জাহিদ হাসান বিকাশ। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, ” ঈদের পবিত্র দিনে আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আজহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। সবশেষে আমি সকলকে আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে জানাই ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক”।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit