বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে’ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যােগে  ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক॥ দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু ডেপুটি স্পীকারের নির্দেশে, দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান আটোয়ারীতে ভূমিসেবা মেলা শুরু

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঈদুল আযহা শেষেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। 

আগামী ৯ জুন শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অজিরা; এমনটি মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

আজ মঙ্গলবার মিরপুরে নাফিস বলেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।

দেশের প্রথম টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক আরও বলেন, বাংলাদেশের গত এক-দেড় বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে আধিপত্য দেখাতে পারব এবং আমরা এই সিরিজটা থেকে ইতিবাচক ফলাফল পাব।

২০১৪ সাল থেকেই ওয়ানডে ফরম্যাটে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজেও সেই ধারা অব্যাহত থাকবে। এমনটি জানিয়ে নাফিস বলেন, বিশেষ করে এই ওয়ানডে সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি খুব ভালো ফাইট হবে। ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৯ মে ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit