সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভিসি নিয়োগ ঘিরে উত্তপ্ত ডুয়েট, সংঘর্ষে আহত অন্তত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩১ Time View

ডেস্কনিউজঃ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ আজ দুপুর ২টা পর্যন্ত চলমান ছিল।

এর আগে, সকালে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, উপাচার্য সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য এবং বারোজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, নতুন উপাচার্য নিয়োগকে ঘিরে গত দুই দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে সেই উত্তেজনাই আবারও সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

গত বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীদের একটি অংশ। এরপর থেকেই তারা আন্দোলনে নামেন এবং বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন।

এর ধারাবাহিকতায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে ‘নবাগত উপাচার্যকে লাল কার্ড’ দেখানোর কর্মসূচিতে শিক্ষার্থীরা শহিদ মিনারে জড়ো হন। এ সময় উপাচার্য সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারী, উপাচার্য সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বাইরের কোনো ব্যক্তি নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ভেতরের যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত।

কিউএনবি/বিপুল/১৭.০৫.২০২৬/বিকাল ৫.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit