শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাঁধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে হেলাল মিয়ার লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দুলাল মিয়া বলেন, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit