বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা। পাশাপাশি হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজিয়ার্সের আগ্রহকে স্বাগত জানিয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের অগ্রগতিকে স্বাগত জানান। রাষ্ট্রদূত জ্বালানি, শিক্ষা, কৃষি এবং দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশ-আলজেরিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলজেরিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit