মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে কী করতে যাচ্ছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।

মঙ্গলবার ১০ মার্চ দেওয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন কিম ইয়ো জং।

বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা যখন অস্থিরতার মুখে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ১১ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করেছে। এতে হাজারো সেনা অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে ওয়ারিয়র শিল্ড নামে একটি ফিল্ড ট্রেনিং কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

কিম ইয়ো জং বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো দ্রুত ভেঙে পড়ছে। তার ভাষায়, উন্মত্ত আন্তর্জাতিক দুষ্কৃতকারীদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে।

ফ্রিডম শিল্ড যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার দুটি প্রধান বার্ষিক কমান্ড পোস্ট মহড়ার একটি। মূলত কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরিচালিত এই মহড়ায় সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ টেনে কিম ইয়ো জং বলেন, বাহ্যিক হুমকির বিরুদ্ধে দেশটি তার ধ্বংসাত্মক শক্তি আরও বাড়াতে থাকবে এবং শত্রুদের কাছে তাদের যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার মারাত্মকতা বারবার প্রমাণ করবে।

দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে বর্ণনা করে আসছে। প্রায়ই এসব মহড়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা নিজেদের সামরিক প্রদর্শনী বা অস্ত্র পরীক্ষা বাড়ায়। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া বলছে এসব মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/রাত ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit