শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন সময় পার করছেন বাবর আজম। চার ম্যাচে তার রান মাত্র ৬৬। স্ট্রাইক রেটও খুব বেশি নয়। এই কারণে তাকে ওপেনিং থেকে নামিয়ে মিডল অর্ডারে খেলানো হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন-এর এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের গতি অনেক বেড়ে গেছে। এখন পাওয়ারপ্লেতে অনেক বেশি গতিতে রান তুলতে হয়।

ডু প্লেসি বলেন, ‘দেখুন, আমি মনে করি, সব মহান খেলোয়াড় তাদের ক্যারিয়ারের ভিন্ন সময়ে নিজেদের বদলান। বাবরের মতো একজনকে আমরা অনেক দিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে চিনি। আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এত দ্রুত এগিয়ে গেছে এবং স্ট্রাইক রেটের দিকে চলে গেছে যে সে স্ট্রাইক রেটের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে এবং বিশেষ করে পাওয়ারপ্লেতে তাকে দেখলে বোঝা যায়, খেলা এত দ্রুত এগিয়ে গেছে যে ১২০ স্ট্রাইক রেটে চলবে না। প্রথম ছয় ওভারকে পুরো কাজে লাগাতে এখন ১৬০-১৯০-২০০ প্লাস স্ট্রাইক রেট দরকার।’তবে বাবরের গুরুত্ব এখনো আছে বলে মনে করেন ডু প্লেসি। বিশেষ করে ধীরগতির পিচে তার ভূমিকা বেশি কাজে আসে।

তিনি বলেন, ‘আমি মনে করি মাইক হেসনের মতো কেউ যা করার চেষ্টা করছেন তা হলো তাকে খেলার মধ্যে আনার সেরা উপায় খুঁজে বের করা এবং স্পিনিং পিচে মাঝের ওভারে তার মতো একজন সোনার মতো মূল্যবান।’ তিনি আরও বলেন, ‘পাটা উইকেটে এখন এ ধরনের ভূমিকা আগের মতো গুরুত্বপূর্ণ নয়… তাই আমি বুঝতে পারি সে হয়তো ভেবেছে কীভাবে বাবর আজমের সেরাটা বের করা যায়।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit