শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ডেনিস বউয়াঙ্গা ও নাথান অরদাজের গোলে বড় জয় নিশ্চিত হয় এলএএফসির। ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও মায়ামির হয়ে পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেসি।

এলএ মেমোররিয়াল কলোসিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল সফরকারী ইন্টার মায়ামি। ৬৯ শতাংশ বল পজেশন নিয়ে মোট ১০টি শট নিতে পারে মায়ামি, যার মাত্র ২টি লক্ষ্যে ছিল। অন্যদিকে এলএএফসির ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল।

মেসির দল এদিন সুয়ারেজকে বেঞ্চে রেখে খেলতে নামে। ৪-২-৩-১ ফর্মেশনে মেসি ছিলেন নম্বর টেন রোলে। তার বাঁয়ে ভেনেজুয়েলার তেলাসকো সেগোভিয়া ও আর্জেন্টিনার তরুণ মাতেও সিলভেত্তি। সবার সামনে ছিলেন নতুন আর্জেন্টাইন রিক্রুট হেরমান বারতেরামে। তবে নতুন আক্রমণভাগের সমন্বয়ের অভাব স্পষ্ট ফুটে উঠেছে খেলায়।

৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় এলএএফসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।দ্বিতীয়ার্ধেও খেলা চলে প্রথমার্ধের গতিতেই। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বউয়াঙ্গা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অরদাজ।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit