শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : লম্বা বিরতি শেষে মাঠে ফিরতে যাচ্ছে মেজর লিগ সকার। নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি লিওনেল মেসির সামনে। রেকর্ডের সামনে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিও। তবে এবারের পরীক্ষাটা কঠিন হবে দ্য হেরন্সের জন্য। এমএলএসে নাম লিখিয়েছে বেশকিছু বড় নাম। মেসি ছাড়াও চোখ রাখতে হবে সন হিউং মিন কিংবা জেমস রদ্রিগেজদের ওপর।

লিওনেল মেসির বদৌলতে মেজর লিগ সকারের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। পরিচিতি পেয়েছে বাংলাদেশেও। মেসি ভক্তরা এখন এমএলএসের খবর রাখে নিয়মিতভাবে। এমএলএস মাঠে ফিরতে যাচ্ছে এই রোববার। নতুন মৌসুমে নতুনভাবে শুরুর অপেক্ষায় ইন্টার মায়ামি। সার্জিও বুস্কেটস আর জর্দি আলবা থাকছেন না এই নতুন শুরুতে। ফর্মে নেই লুইস সুয়ারেজও। তবে ঐ একা মেসির কারণেই এবারের লিগেও ফেবারিটের তকমা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির গায়ে।
প্রি সিজনে বুস্কেটস-আলবার অনুপস্থিতি খুব একটা টের পায়নি দ্য হেরন্স। বরং হাভিয়ের মাশচেরানো, লুইস সুয়ারেজকেও রাখছেন না শুরুর একাদশে। এদের ছাপিয়ে মায়ামির হয়ে আলোচনায় দুই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। একজন মেসিরই স্বদেশি, মাত্তেও সিলভেত্তি। মাত্র ২০ বছর বয়স। খেলেন উইঙ্গার কিংবা ফরোয়ার্ডের পজিশনেও। লুইস সুয়ারেজকে বসিয়ে, মাশচেরানোর প্রথম পছন্দ এই ফুটবলার।
 
অন্যজন তেহলাহছকো সেহগোবিয়া। ভেনেজুয়েলার ফুটবলার। বয়স ২২ হলেও মধ্যমাঠে তার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল প্রি সিজনে। নতুন মৌসুমে মায়ামির ভাগ্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ হবেন সেহগোবিয়া।
চোটের কারণে লিগ উদ্বোধনী ম্যাচে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে এবারের মৌসুমে, এলএমটেনের সামনে হাতছানি দিচ্ছে বেশকিছু রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে জিততে পারেন টানা দ্বিতীয় গোল্ডেন বুট। জিততে পারেন রেকর্ড তৃতীয় বর্ষসেরা ফুটভবলারের খেতাব। ৩৬ গোল করলে, এমএলএস সফলতম আর্জেন্টাইন ফুটবলারের রেকর্ডটাও উঠবে তার ঝুলিতে।
তবে মেসি কিংবা তার ক্লাবের জন্য এবারের মৌসুমটা সহজ হবে না। তার লিগে এবার বাড়ছে তারকার সংখ্যা। ইউরোপ ছেড়ে লস অ্যাঞ্জেলেস এফসিতে নাম লিখিয়েছেন সন হিউং মিন। মিনেসোটা ইউনাইটেডে খেলবেন আরেক তারকা হামেস রদ্রিগেজও।
এসব নামের ভিড়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে মেজর লিগ সকারে। বিশ্বকাপ সামনে রেখে মেসির জন্য প্রস্তুতিওটাও ভালো হবে। তবে সব ছাপিয়ে মায়ামির সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। দলগতভাবে তা অর্জন হয় কিনা, সেটাই আপাতত বড় প্রশ্ন।

 

কিউএনবি/খোরশেদ/২১ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit