শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। আজ সেমিফাইনালেও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। বরং তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত ‘এ’ দল। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম পর্বেও তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেবার দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল বাংলাদেশ।
বড় ব্যবধানে জিতলেও স্কোরবোর্ড ভারী করতে পারেনি বাংলাদেশ। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে এই রান টপকাতেই তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তান।
দলীয় ৩০ রানে তাদের ইনিংসের অর্ধেক প্যাভিলিয়নে ফেরত যায়। শুরুর সে ধাক্কা সামলে জয় তো দূরে থাক, বাংলাদেশকে কোনো জবাবই দিতে পারেনি পাকিস্তান; ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় তারা।
৮২ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া হাফসা খালিদ ১২ ও উসরা আমির এনে দেন ১১ রান। পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৬ রানে ৩ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার। সমান রান দিয়ে ২ ব্যাটারকে ফেরান অধিনায়ক ফাহিমা। ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন।

 

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit