বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

প্রধানমন্ত্রী শেহবাজের তদন্তের নির্দেশ / খেলতে গিয়ে রান্না করে খেলেন পাকিস্তানের খেলোয়াড়রা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ খেলতে গিয়ে চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে পাকিস্তানের হকি দল। এমনকি রাতে খেলোয়াড়দের হোটেলের বাইরে অবস্থান করতে হয়েছে বলেও আলোচনা চলছিল। এবার অভিযোগ উঠেছে হকি খেলোয়াড়রা নিজেরাই নাকি খাবার রান্না করে খেয়েছেন। যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে গিয়ে হকি খেলোয়াড়দের এমন ভোগান্তি ও অব্যবস্থাপনা নিয়ে একে অপরের দিকে দায় চাপাচ্ছে পাকিস্তানের স্পোর্টস বোর্ড (পিএসবি) ও হকি ফেডারেশন (পিএইচএফ)। এর মাঝে গতকাল (মঙ্গলবার) গভীর রাতে পাকিস্তান হকি দল লাহোরে ফিরেছে। জার্মানি ও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ হেরে দুই পর্ব মিলিয়ে জয়শূন্য অভিযান শেষ করে তারা।
এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, হোবার্টে আবাসনসংক্রান্ত গুরুতর ত্রুটির কথা উঠে এসেছে। বিশেষ করে নির্ধারিত সময়ের পর হোটেল বুকিং এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে খেলোয়াড়দের। তাদের এমন অসন্তুষ্টি খেলার প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সূত্র জানিয়েছে, আর্জেন্টিনায় অনুষ্ঠিত প্রো হকি লিগের প্রথম পর্বের আবাসন বাবদ ৩,৭৫০ মার্কিন ডলার এখনও বকেয়া রয়েছে পাকিস্তান দলের।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit