মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হয়ে আদিয়ালা জেলে কারাবন্দি। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দিনকে দিন গুরুতর হয়ে উঠছে।

তার প্রতি মানবিক আচরণে আহ্বান জানিয়ে পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখেছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল ও ক্লাইভ লয়েডের মতো ক্রিকেট গ্রেটরা। এরই মধ্যে তার বোনেরা অভিযোগ করেছেন, পিসিবি প্রধান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে হুমকি দিচ্ছেন।
ইমরানের বোন উজমা খান ও আলিমা খান দাবি করেছেন, নাকভি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ক্রিকেট গ্রেটকে হত্যার ষড়যন্ত্র করছেন। সম্প্রতি ইমরানের সঙ্গে তারা দেখা করেন। সেখানেই নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন সাবেক অধিনায়ক।
উজামা এক সংবাদ সম্মেলনে তার ভাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এই লোকেরা আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে তারা।’ আলিমা তার ভাইয়ের চোখের গুরুতর সমস্যার কথা উল্লেখ করে বলেন, ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার বিশ্বস্ত মেডিক্যাল টিমকে।
আলিমা বললেন, ‘মহসিন নাকভি আমাদের হুমকি দিচ্ছে: তারা রক্তের স্বাদ পেয়েছে। যদি ইমরান খান বা আমাদের সঙ্গে কোনো কিছু হয়, তবে আমার কথা মনে রাখুন, আমরা কারো ভবিষ্যত প্রজন্মকে ছাড়ব না।

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit