রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বিভিন্ন মহলের অভিনন্দন চৌগাছার কৃতি সন্তান সেলি মন্ত্রিপরিষদ সচিব হলেন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার কৃতি সন্তান ড. নাসিমুল গনি সেলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিব পদে পদায়ন প্রাপ্ত হয়েছেন।

১৬ ফেব্রুয়ারী এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। তিনি চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মরহুম ওসমান গনি এবং মরহুমা হামিদা খানম এর সুযোগ্য ছেলে। তিনি অত্যন্ত সৎ, মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তি। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি রাষ্ট্রের এমন সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ পদে (মন্ত্রিপরিষদ সচিব) হওয়ায় চৌগাছা উপজেলার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষক ও সাংবাদিক নেতাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়েছেন চৌগাছা সমিতি-ঢাকার সাধারণ স¤পাদক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান (সাবেক পরিচালক, নিকডু)।

চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামানআল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. আলা উদ্দীন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।

 

 

কিউএনবি/খোরশেদ/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit