শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকালের ফাইনালে ইংল্যন্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলে তারা। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আয়ুষ মাহাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের জন্য এ আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এ আর্থ পাচ্ছে ক্রিকেটাররা।
বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া বলেছেন, ‘বিসিসিআই কেন পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। পুরো প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।’
 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’

২০০০ সালে প্রথমবার মোহাম্মদ কাইফের নেতৃত্বে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর বিরাট কোহলি, উন্মুখ চাদ, পৃথ্বী শ, ইয়াশ ধুলের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আর এ বার আয়ুশের নেতৃত্বে ষষ্ঠবার এই ট্রফি জিতেছে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit