রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের ইরান হামলার পর পারমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

ইংল্যান্ডকে হারিয়ে হেক্সা পূরণ করল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত ম্যাচটি জিতেছে ১০০ রানে। ৯ উইকেটে তাদের ৪১১ রানের জবাবে ৩১১ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। এর মাধ্যমে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে হেক্সা পূরণ হলো ভারতের, তারা প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল। ২০০০ সালে প্রথম শিরোপা জেতা দলটি এরপর চ্যাম্পিয়ন হয় ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ সালে। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি শিরোপা আছে অস্ট্রেলিয়ার যুবাদের।

সূর্যবংশীর তাণ্ডব চালানো ম্যাচে শিরোপা জিততে ইংল্যান্ডকে তার মতোই কাউকে প্রয়োজন ছিল। কিন্তু কেউ সূর্যবংশী হতে পারলেন না। যদিও পাঁচ নম্বরে নামা ফালকোনার চেষ্টা জারি রেখেছিলেন, শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন ৬৭ বলে ১১৫ রান করে। কয়েকটি উইকেট থাকলে ইংল্যান্ডের জয় অসম্ভব ছিল না, দলটি অলআউট হয়েছে ৯.৪ ওভার হাতে রেখে।

তাদের শুরুটা অবশ্য খারাপ হয়নি। ১৯ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলা দলটি ৭৪ রানের  জুটি গড়ে দ্বিতীয় উইকেটে। জোসেফ মুরস ১৭ রানে আউট হওয়ার পর বেন মায়েস ২৮ বলে ৪৫ রান করে বিদায় নেন। বেন ডওকিন্স থমাস রিউর সঙ্গে জুটি বেধে বোর্ডে যোগ করেন ৪৯ রান।
ডওকিন্স ৬৬ রান করে আউট হলে ব্যাটিং ধস নামে। পরের ৩ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে আরও ৩ উইকেট। ফারহান আহমেদ রানের খাতা খুললেও রালফি আলবার্ট ও সেবাস্তিয়ান মরগ্যান শূন্য রানে বিদায় নেন। টেলএন্ডার জেমস মিন্টোকে নিয়ে এরপর লড়াই শুরু হয় ফালকোনারের। মিন্টো ২৮ রান করে দিনের সবচেয়ে সফল বোলার আরএস অমব্রিশের শিকার হন। অমব্রিশ ৫৬ রানে নেন ৩ উইকেট। এরপর স্কোরবোর্ডে উঠে আর ৪২ রান।

প্রত্যাশিতভাবেই ম্যাচসেরা হয়েছেন সূর্যবংশী। আজকের ইনিংস দিয়ে যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম ১৫০ (৭১ বলে), সর্বোচ্চ ছক্কা (১৫) ও দ্বিতীয় দ্রুততম শতকের (৫৫ বলে) রেকর্ডগড়া এই ব্যাটার আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ৭ ম্যাচে ৪৩৯ রান করেছেন ৬২.৭১ গড়ে। স্ট্রাইকরেট দেখে বোঝার উপায় নেই ফরম্যাটটি টি-২০ নাকি ওয়ানডে। ১৬৯.৪৯ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। সর্বোচ্চ ৪৪৪ রান করেছেন মায়েস।

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit