শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : দলটা নতুন হলেও নিজের জাত চেনাতে দেরি করলেন না করিম বেনজেমা। আল হিলালের হয়ে খেলা নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ফরাসি এই স্ট্রাইকার। তার দলও জিতেছে বড় ব্যবধানে।

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আল আখদুদকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল। বেনজেমার হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল পেয়েছেন সালেম আল-দাওসারি এবং একটি গোল করেছেন ম্যালকম।  
ম্যাচের প্রথম তিনটি গোল করেন বেনজেমা। গোলের শুরুটা ৩১তম মিনিটে। এরপর ৬০ ও ৬৪ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৮ বছর বয়সি এই স্ট্রাইকার। এরপর ৭০তম মিনিটে ম্যালকম আল হিলালকে চতুর্থ গোল উপহার দেন।
৭৪তম মিনিটে এবং যোগ করা সময়ে গোল করেন আল-দাওসারি। বড় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আল হিলাল।  
এদিকে নতুন ক্লাবে দারুণভাবে শুরু করে উচ্ছ্বসিত বেনজেমা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জিততে পেরে আমরা খুশি। ভালো খেলেছি আমরা, অনেক গোল করেছি এবং কোনো গোল হজম করিনি, কাজেই আমরা দারুণ খুশি।’

এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আল হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আল আহলি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রোনালদোর আল নাসর। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit