শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ঘোড়ার পিঠে হাসান মামুন, ট্রাকে নুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। 

এছাড়াও ইসলামী আন্দোলনের মু. আবু বক্কর ছিদ্দিকী হাতপাখা ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ শাহআলম দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নির্বাচনি এলাকায় জনপ্রিয় হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় বিপাকে পড়তে পারেন নুর। তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে অনুমান স্থানীয়দের। 

২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নুর পরিচিত অর্জন করলেও হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৩ আসনের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়াও নুরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধরার সিংহভাগ বিএনপির নেতাকর্মী হাসান মামুনের হয়ে কাজ করছেন। দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির পরও তারা হাসান মামুনের পক্ষে কাজ করতে অনড় রয়েছেন। তবে ইতোমধ্যে নুর দশমিনায় গত বৃহস্পতিবার তার বক্তব্যে বলেছেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করেন না।  

এ বিষয়ে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এলাকার সাধারণ মানুষের চাপের কারণে নির্বাচন থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। ভোটগ্রহণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমার বিশ্বাস, জালিম ও জুলুমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা-গলাচিপা গড়তে মানুষ আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন। এর আগে ১৭ জানুয়ারি নুরকে অসহযোগিতার কারণে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা  উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit