শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

মানবসেবার এক মহৎ ইবাদত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : মানুষের জীবন বাঁচানো ইসলামে এক অতুলনীয় সওয়াবের কাজ। দুর্ঘটনা, অপারেশন, প্রসূতি জটিলতা কিংবা নানা রোগে আক্রান্ত অসংখ্য মানুষ প্রতিদিন রক্তের জন্য অপেক্ষা করে।

এমন মুহূর্তে স্বেচ্ছায় রক্ত দান করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান মাধ্যম।  প্রাণের টানে রক্তদান আমাদের শেখায়— অন্যের জীবন বাঁচাতে নিজের সামান্য কষ্ট স্বীকার করাই হলো প্রকৃত ইমানি চেতনা।

কুরআনের আলোকে জীবন রক্ষা

‘প্রাণের টানে রক্তদান’ সংগঠনটি এ অল্প সময়ে অসংখ্য অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছে। মানুষের জীবন রক্ষায় পাশে দাঁড়াতে আল্লাহ তাআলা কুরআনে সুস্পষ্টভাবে ঘোষণা রয়েছে। তাহলো—

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

‘আর যে একজন মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।’ (সুরা আল-মায়েদা: আয়াত ৩২)

এই আয়াত আমাদের জানিয়ে দেয়, একজন মানুষের জীবন বাঁচানো কত বড় নেক আমল। রক্ত দানের মাধ্যমে যদি একটি প্রাণ রক্ষা হয়, তবে তা এই আয়াতের বাস্তব প্রয়োগ।

হাদিসের আলোকে মানবসেবা

রাসুলুল্লাহ (সা.) মানুষের উপকারকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন—

خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

‘মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।’ (আল-মু‘জামুল আওসাত, সহিহুল জামে’ ৩২৮৯, দারাক্বুত্বনি, সিলসিলাহ সহিহাহ ৪২৬)

আরেক হাদিসে তিনি বলেন—

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ

‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ (মুসলিম ২৬৯৯, মিশকাতুল মাসাবিহ ২০৪)

রক্ত দান করে যখন আমরা কারো জীবন-মরণ সংকটে পাশে দাঁড়াই, তখন আমরা এই হাদিসের বাস্তব অর্থকে জীবনে ধারণ করি।

ইসলামি দৃষ্টিতে রক্তদানের হুকুম

ইসলাম মানবদেহের মর্যাদা রক্ষা করতে বলে, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দান জায়েয ও প্রশংসনীয়— যদি এতে দাতার জন্য মারাত্মক ক্ষতির আশঙ্কা না থাকে।

ফিকহবিদদের মতে-

> দাতার স্বাস্থ্যের ক্ষতি না হওয়া

> স্বেচ্ছায় দান করা

> মানবিক প্রয়োজনে ব্যবহার হওয়া

—এই শর্তগুলো পূরণ হলে রক্ত দান সদকা ও সওয়াবের কাজ।

রক্তদান: সদকা জারিয়ার সুযোগ

রক্তদানের মাধ্যমে হয়তো আপনি এমন একজনকে বাঁচালেন, যিনি আবার অন্যের উপকারে আসবেন। এভাবে আপনার একটি নেক কাজ বহু নেকির দরজা খুলে দিতে পারে। এটি হতে পারে সদকা জারিয়ার এক সুন্দর রূপ।

আমাদের করণীয়

> সুস্থ থাকলে নিয়মিত রক্তদান করা

> মানুষকে রক্তদানে উৎসাহ দেওয়া

> প্রয়োজনে পরিচয় না জেনেও সাহায্যের হাত বাড়ানো

এই নিয়ত রাখা— ‘হে আল্লাহ! এই রক্তদানের মাধ্যমে যদি কারও প্রাণ বাঁচে, তা তুমি কবুল করে নাও।’

পরিশেষে ‘প্রানের টানে রক্তদান’ কেবল একটি সামাজিক নাম ও স্লোগান নয়; এটি কুরআন-হাদিসে নির্দেশিত মানবসেবার এক জীবন্ত রূপ। আসুন, আমরা নিয়ত করি— মানুষের প্রয়োজনে, আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত দান করব। কারণ একটি ফোঁটা রক্ত কারো কাছে হতে পারে নতুন জীবনের আশার আলো। আল্লাহ আমাদের সবাইকে মানুষের উপকারে আসার তৌফিক দান করুন। আমিন।

লেখক: সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit