শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

শুটিং স্পটে পুত্রবধূর দুর্ঘটনার কথা স্মরণ করে যা বললেন অমিতাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের গোটা পরিবারই যেন এক তারার মেলা। তার ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়।  তবে পুত্রবধূ হওয়ার আগে থেকেই এ অভিনেত্রী ছিলেন ‘বিগ বি’র সহশিল্পী। বেশকিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। দুজনের একসঙ্গে কাজ করা একটি শুটিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার স্মৃতি এবার নতুন করে সামনে এসেছে। 

২০০৩ সালে ‘খাকি’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান ঐশ্বরিয়া। তখনও এ বলিউড সুন্দরী অমিতাভের পুত্রবধূ হননি। এরপরও সহ-অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনায় বেশ বিচলিত হয়ে পড়েন খ্যাতিমান এই অভিনেতা। এমনকি ঐশ্বরিয়ার মায়ের অনুমতি স্বাপেক্ষে তাকে অনীল আম্বানির ব্যক্তিগত বিমানে করে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন অমিতাভ। 

খাকি সিনেমায় আরও অভিনয় করেন অক্ষয় কুমার ও তুষার কাপুর। নাসিকে ছবির শুটিং চলছিল। একটি দৃশ্যে চলন্ত জিপে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। কিন্তু জিপে থাকাকালীন এক সময় ভারসাম্য হারিয়ে অভিনেত্রী সেখান থেকে ছিটকে পড়ে যান। যদিও তৎক্ষণাৎ গাড়ি থামাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় কুমার।  এরপরও অভিনেত্রীর শেষ রক্ষা হয়নি। কারণ ততক্ষণে গাড়ি থেকে পড়ে গিয়ে বেশকিছু জায়গায় চোট পান ঐশ্বরিয়া।  এরপরই তাকে শুটিং স্পট থেকে মুম্বাইয়ে পাঠানোর ব্যবস্থা করেন অমিতাভ বচ্চন। 

সেই ঘটনার কথা স্মরণ করে এর আগে ‘বিগ বি’ বলেছিলেন, ‘আমরা নাসিকে শুটিং করছিলাম। দুর্ঘটনা ঘটনার পরে দিল্লি থেকে অনুমতি নিয়ে একটা সেনা ছাউনিতে সেই বিমানের অবতরণ করা হয়। যেখান থেকে ৪৫ মিনিট দূরেই ছিল হাসপাতাল। সেই বিমানের সবগুলো সিটও খুলে ফেলা হয় যেন ঐশ্বরিয়া শুয়ে থাকতে পারে।’ 

ওই ঘটনার রেশ এমনভাবে অমিতাভের স্মৃতিতে ছিল যে, আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘ওই ঘটনা দেখার পর টানা দুই দিন দুচোখের পাতা এক করতে পারিনি। সব সময় ওটাই চোখের সামনে ভাসত। ওর পিঠ ক্যাকটাসের কাঁটায় আটকে গিয়েছিল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। গোটা শরীরে অসংখ্য গুরুতর চোট পেয়েছিল।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit