শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে গত ২ মাসে অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লক্ষ ৩ হাজার টাকার মাদকসহ ৩৬ জনকে আটক করেন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে গত ২ মাসে অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লক্ষ ৩ হাজার টাকার মাদকসহ ৩৬ জনকে আটক করেন। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত জানুয়ারি হতে ডিসেম্বর ২০২৫ মাস পর্যন্ত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। উক্ত চোরাচালান প্রতিরোধ অভিযানে ৩,৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশী মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ, ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪০,৪১,৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ০৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ০২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ০৫টি মোটর সাইকেল, ০৮টি মোবাইল এবং ০৩টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক এ ধরণের চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit