রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দাপট দেখাল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ২১ রানে ম্যাচটি জিতেছে তারা।

আগে ব্যাট করে শারমীন আক্তারের ৬৩ রানের ইনিংসে বাংলাদেশ দেড়শ পার করে। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কা ছিল তার। তারপর রান তাড়া করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৫৯ রান। সোবহানা মোস্তারি দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধবন সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে ৪২ রানে ওপেনিং জুটি ভাঙার পর ধসের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। রিতু মনি টপ অর্ডারে ও নাহিদা আক্তার মিডল অর্ডারে ধস নামান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন চেতনা পাগিদিয়ালা। ৩৩ রান আসে রিতুর ব্যাট থেকে।
আরেক ওপেনার দিশা ঢিঙ্গরা ২৩ রানে আউট হন। নাহিদা চার ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নেন। রিতু মনি ৩ উইকেট পান সমান রান দিয়ে। ৯ উইকেটে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্র।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit