শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

ধর্ষণে বাধা দেওয়ায় নারীকে খুন তরুণের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক নারী সফটওয়্যার প্রকৌশলীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। ৩৪ বছর বয়সি শর্মিলা ডিকে নামের ওই নারীকে হত্যার অভিযোগে কর্ণেল কুরাই নামের ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। 

তদন্তে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে অভিযুক্ত তরুণ যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে জানালার ফাঁক দিয়ে শর্মিলার ঘরে প্রবেশ করে। শর্মিলা তাকে বাধা দিলে তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে কর্ণেল তার মুখ ও নাক চেপে ধরলে তিনি গুরুতর জখম হয়ে মারা যান। খবর দ্য হিন্দু’র।

হত্যাকাণ্ডের পর অপরাধের চিহ্ন মুছে ফেলতে কর্ণেল শর্মিলার পোশাক ও অন্যান্য আলামত শোবার ঘরের তোষকের ওপর রেখে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় সে শর্মিলার মোবাইল ফোনটিও চুরি করে নেয়। 

শুরুতে ধারণা করা হয়েছিল যে অগ্নিকাণ্ডের ফলে শ্বাসরোধ হয়ে শর্মিলার মৃত্যু হয়েছে। কিন্তু, পুলিশের নিবিড় তদন্ত ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বেরিয়ে আসে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

বর্তমানে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে খুন ও তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, পুলিশ এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit