বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে তেল পাইপলাইন সচলে কাজ করছে সৌদি আরব প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করার ঘোষণা শফিকুর রহমানের ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ

সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে আবারও চিত্রল হরিণ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : তিনদিনের ব্যবধানে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে আরও একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে জোংড়া টহল ফাঁড়ির কালীর খাল সংলগ্ন বনাঞ্চলে ফাঁদে আটক একটি চিত্রল হরিণসহ তিনটি মালা ফাঁদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস তথ্যটি নিশ্চিত করে জানান, জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা রোববার দুপুরে হেঁটে টহল দেওয়ার সময় কালীর খাল সংলগ্ন বনে শিকারিদের পাতা মালা ফাঁদে একটি চিত্রল হরিণ আটকে থাকতে দেখেন।

পরবর্তীতে বনরক্ষীরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি মালা ফাঁদ উদ্ধার করেন এবং শিকারিদের নির্মিত একটি টংঘর ভেঙে দেন। ফাঁদে আটক হরিণটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এর আগে, গত ৮ জানুয়ারি মৃগামারী বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদ থেকে আরেকটি চিত্রল হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit