বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বিএফডিসি পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার উপদেষ্টা সেখানে গেলে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিভিন্ন কার্যক্রম ও বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা- ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও, এডিটিং ল্যাব উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান।

তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন এবং সাম্প্রতিক সময়ে গৃহীত বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানান। 

উপদেষ্টা পরিদর্শন শেষে বিএফডিসির পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।

তিনি চলমান অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে উপদেষ্টা অনলাইন শিডিউল ম্যানেজমেন্ট সিস্টেম অব বিএফডিসির উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit