বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন-এর সভাপতিত্বে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনি আচরণবিধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত ভুঁইয়া, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, জেলার চার উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি ও আন্তঃসংস্থাগত সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বস্তরে সতর্কতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit