সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ‘আয়োজন করতে চায়’ পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে?  নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত সফরে না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিত আকারে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না বাংলাদেশ। টুর্নামেন্টটির আরেক আয়োজক শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে নাকি পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার। 

জিও সুপারকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা। সূত্র আরও জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit