বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি রাস্তা মেরামতকাজে নিয়োজিত রোলারের চাপায় মো. আজিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম একই ওয়ার্ডের উত্তর বেজুখালিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।  প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক সংস্কারকাজে নিয়োজিত একটি রোলার বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুটির ওপর উঠে যায় রোলারটি।

এতে রোলারের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে এবং তার মাথার এক পাশ থেঁতলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা রোলার চালক মো.জসিম উদ্দিনকে দুষছেন। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে রোলার চালক পলাতক রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit