রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রীডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ার বৈদ্যুতিক গ্রীডের ক্যাপাসিটর ব্যাংকে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ারসার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে আগুনের এই ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিসের তথ্য মতে, ক্যাপাসিটর ব্যাংকের একতলা ভবনের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিস থেকে দুটি এবং কালিয়াকৈর ফায়ারসার্ভিস থেকে দুটি সহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ারসার্ভিস।

কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ইনচার্জ সহকারী প্রকৌশলী মো: নাজিম উদ্দিন জানান, আড়াইটার দিকে ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে শব্দ শুনতে পাওয়া যায়। পরক্ষণেই ধোয়া দেখে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। পরে ভেতরে গিয়া দেখি ক্যাপাসিটর কক্ষের একটি রি-এক্টরে আগুন ধরেছে। এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা। তবে শুধুমাত্র ক্যাপাসিটর ব্যাংকের চারটা রি-এক্টরের মধ্যে শুধুমাত্র একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

ফায়ারসার্ভিস জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান জানান, খবর পেয়ে চারটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit