বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চ্যাম্পিয়ন প্যালেসকে বিদায় করে চতুর্থ রাউন্ডে ম‍্যাকালজফিল্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে ম‍্যাকালজফিল্ড। সমর্থকেরা মাঠে নেমে আসেন, খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায় না, এমন দৃশ্যই বলে দিচ্ছিল ম্যাচটির মাহাত্ম্য। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠা যে নন-লিগ ক্লাবটির জন্য কতটা ঐতিহাসিক।

শনিবার বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপের তৃতীয় রাউন্ডে নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারায় ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ম‍্যাকালজফিল্ড। দলটির কোচ সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনির ভাই জন রুনি।

ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে ১১৭ ধাপ নিচে থাকা ম‍্যাকালজফিল্ড এই জয়ে ফিরিয়ে এনেছে ১১৭ বছর আগের এক স্মৃতি। ১৯০৮-০৯ মৌসুমে তখনকার শিরোপাধারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে বিদায় করানোর পর এই প্রথম কোনো নন-লিগ দল এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়নকে হারাল।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ম‍্যাকালজফিল্ড। ৪৩তম মিনিটে লুক ডাফির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে বাকলি-রিকেটস ব্যবধান দ্বিগুণ করেন। ৯০তম মিনিটে প্যালেসের ইয়েরেমি পিনোর দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান কমলেও সমতায় ফেরার মতো সময় বা সুযোগ আর পায়নি সফরকারীরা।

এর আগে সবশেষ এফএ কাপের শিরোপাধারী হিসেবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল আর্সেনাল, ২০১৮ সালে।

এই জয় ম‍্যাকালজফিল্ডের সাম্প্রতিক উত্থানের আরেকটি বড় উদাহরণ। পাঁচ বছর আগে ৫ লাখ পাউন্ডের বেশি ঋণের কারণে ক্লাবটি ন্যাশনাল লিগ থেকে বহিষ্কৃত হয়েছিল। এক মাস পর স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট ক্লাবটি কিনে নেন। ২০২১-২২ মৌসুমে নবম স্তর থেকে যাত্রা শুরু করে চার মৌসুমে তিন ধাপ উপরে উঠে এসেছে দলটি।

অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসের সময়টা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৩ নম্বরে। 

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারি ২০২৬,/সকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit