রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় “আলো রক্তদানকারী জনকল্যাণ” সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় “আলো রক্তদানকারী জনকল্যাণ”নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে আশুলিয়ার বেরন তেতুলতলা এলাকয় এ কম্বল বিতরণ করা হয়। এসময় আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো: তানভীর হাসান।

এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, থানা শ্রমিক দলের সভাপতি মো: আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: নাজমুল হাসান মোল্লা।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মো: আমান হোসেন শেখ ভুট্টো, সাধারণ সম্পাদক মো: তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক, মো: আজিজুল হাকিম, মো: সামি, সদস্য মো: জিদান, মো: রাশেদ, মো: ফাহিম, মো: তুহিন, মো: তামিম, মো: ফুয়াদ ও মো: মারুফ সহ আরও অনেকে।

প্রধান অতিথী দেলোয়ার হোসেন সরকার বলেন, যেকোনো সংগঠন টিকে থাকে সততা, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের মেলবন্ধনের মাধ্যমে। তাই মহৎ এই উদ্যোগ দীর্ঘদিন সফলতার সঙ্গে পরিচালনার জন্য এ তিন বিষয় মাথায় রাখতে হবে। একইসঙ্গে তিনি যুবকদের নিয়ে গঠিত এ সংগঠনকে আরও বেগবান করতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit