বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

জাতীয় পার্টির ৬১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View

নিউজ ডেক্স : খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয়।

যোগদানদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ ৬১ নেতাকর্মী রয়েছেন। এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সদ্য যোগ দেওয়া দীঘিনালা উপজেলায় জাতীয় পার্টির সিনিয়র সহ-সভপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমানসহ নেতাকর্মীরা বলেন, ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তখন আমাদের এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি।  

যোগদানের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থী  মিথিলা রোয়াজা বলেন, কয়েকজন দল পরিবর্তন করতেই পারে। তারা কেউ গুরত্বপূর্ণ পদে ছিল না। ফলে এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পরবে না। দল পরিবর্তনকারীদের মধ্যে শুধু একজনই অ্যাক্টিভ ছিল, বাকিদের আমি চিনিই না। 

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit