বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার যা বলল ভারতীয় বোর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনে মুখ খুলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে তারা বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি। বিসিসিআই জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন। 

দেবজিত সাইকিয়া বলেন, ‘এই বৈঠকটি ছিল সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে। এটা আমাদের কাজের জায়গা নয়। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শেষ কথা বলবে আইসিসি।’এর আগে ভারতের বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এই ঘটনার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়, যেন তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানো হয়। 

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এদিকে বিসিবি তাদের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে আইসিসিকে বিস্তারিত চিঠি দিয়েছে। এখন তারা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit