বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চ্যাম্পিয়নদের বিদায় করে মিসরকে সেমিফাইনালে নিলেন সালাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। ম্যাচ শেষে এই জয়কে ‘পারফেক্ট জয়’ বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সালাহ। তিনি সতীর্থদের প্রশংসাও করেছেন। শনিবার ৩-২ গোলের জয়ে মিসরের তৃতীয় গোলটি করেন সালাহ। এই জয়ে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়। একই সঙ্গে আফকনে নতুন রেকর্ড গড়েন লিভারপুল তারকা। তিনি এখন পর্যন্ত ১১টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করলেন।

ম্যাচ শেষে সালাহ বলেন, ‘এটা ছিল পারফেক্ট জয়। তবে আমি আগেও বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করি আমরা পরের ম্যাচেও এগোতে পারব। প্রতিপক্ষ কঠিন। তবু আমরা আমাদের সেরাটা দেব। আমরা খুব কঠোর লড়াই করছি। খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যায়। কেউ কিছু ধরে রাখছে না। আমরা সামনে এগিয়ে যাচ্ছি।’

এই গোলের মাধ্যমে আফকনে কোচ হাসান হাসানের গোলসংখ্যার সঙ্গে সমতায় পৌঁছান সালাহ। দুজনেরই গোল ১১টি। টুর্নামেন্টে মিসরের সর্বোচ্চ গোলদাতা হতে সালাহর দরকার আর একটি গোল। তখন তিনি হাসান এল-শাজলির পাশে বসবেন। বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। এর আগে ২০২১ সালের আফকন ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit