রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

বিনোদন ডেক্স : বলিউডে খান–বচ্চনদের প্রভাব থাকলেও অনেকের চোখে আজও চলচ্চিত্রের ‘রাজপরিবার’ হিসেবে এগিয়ে কাপুর পরিবার। কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বহন করা এই পরিবারের একমাত্র পুত্রবধূ আলিয়া ভাট অল্প সময়েই শ্বশুরবাড়ির মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সংসার সামলাতেও নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও নজর কাড়েন আলিয়া। ছিমছাম মেকআপ ও রুচিশীল লুকের সঙ্গে তিনি যে শার্টটি পরেছিলেন, তার বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল—‘কাপুর’। ছোট্ট এই স্টাইল স্টেটমেন্ট মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেয়।

অনুরাগীদের চোখ এড়ায়নি এই ‘কাপুর’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে অভিহিত করেন। কেউ কেউ মনে করেন, পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

এর আগেও কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বারবার সামনে এসেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে সখ্যতা, পারিবারিক আয়োজনে নিয়মিত উপস্থিতি এবং ব্যস্ত কাজের মাঝেও পরিবারের জন্য সময় বের করে নেওয়া—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন কাপুর পরিবারের প্রিয় মুখ। এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন স্টাইলেই জানিয়ে দিলেন—তিনি শুধু কাপুর পরিবারের বধূ নন, বরং সেই পরিবারের গর্বিত অংশ।

 

 

 

কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit