মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

‎র‍্যাবের অভিযানে নরসিংদীতে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

‎ ‎ ‎মোঃ সালাহউদ্দিন আহমেদ ‎নরসিংদী
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ Time View

নরসিংদী প্রতিনিধি : ‎র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর অভিযানে নরসিংদী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আবুল কাশেম (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, শটগানের কার্তুজ, বিদেশি মুদ্রা, মাদক বিক্রির নগদ টাকা ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়। ‎ ‎র্যাব সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি) বিকালে নরসিংদী মডেল থানাধীন টাওয়াদী এলাকায় আবুল কাশেমের বসত বাড়িতে অভিযান চালানো হয়। ‎ ‎

অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি শটগানের কার্তুজ, ২৬টি চোরাই মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৯ লাখ ২৪ হাজার ৩৩৫ টাকা এবং বিভিন্ন দেশের মোট ১ হাজার ৫১ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ‎ ‎গ্রেফতারকৃত আবুল কাশেমের পিতার নাম মৃত আবুল হোসেন। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার টাওয়াদী এলাকায়। র্যাব জানায়, তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ‎ ‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারি ২০২৬,/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit