রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View
রাজনীতি ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর পনির উদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন কমিশনে আমাদের করা আপিল মঞ্জুর হয়েছে। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ ছিল আমার জীবনের ভিন্নরকম অভিজ্ঞতার সময়। দেশ-বিদেশে অনেকেই আমাকে শুভকামনা ও দোয়া করেছেন।”তিনি আরও বলেন, প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
জানা গেছে, স্থানীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তাঁদের মধ্যে আপিলকারী প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে অংশ নেন। এই শুনানি চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। শেষ দিনে জমা পড়ে ১৭৬টি আপিল আবেদন। নির্বাচন কমিশনের আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার ৭১ থেকে ১৪০, সোমবার ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে। পরবর্তী আপিল শুনানির তারিখ পরে জানানো হবে।

 

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit