শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

জনের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

বিনোদন ডেক্স : রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বলিউড অভিনেতা জন আব্রাহামকে। বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা ঘটছে চারদিকে। দিনকয়েক আগে ‘আই, মি অউর ম্যাঁয়’ সিনেমার প্রচারের সময়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। এবার একই ঘটনার কথা শেয়ার করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

দিল্লিতে একটি সিনেমার প্রচারে গিয়েছিলেন জন আব্রাহাম ও চিত্রাঙ্গদা সিং। সেখানেই একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে বেকায়দায় পড়েছিলেন এ তারকা জুটি। চিত্রাঙ্গদা বলেন, ‘আমাদের সিনেমার প্রচারের জন্য মঞ্চে ওঠার কথা ছিল। আর তখনই ভয়ানক পরিস্থিতি ঘটে। সবাই ঘিরে ধরে আমাদের। পেছন দিক থেকে দেখতে পাচ্ছিলাম জনকে সবাই মিলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভয়ে কেঁপেছি রীতিমতো বলে জানান অভিনেত্রী। 

ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছিলেন চিত্রাঙ্গদা। কোনো রকমে সেদিন গাড়িতে উঠেছিলেন তারা। তিনি বলেন, গাড়িতে উঠে নিজের জামা খুলে ফেলেন জন। সারা পিঠে আঁচড়ের দাগ। জনের শরীর পুরো ক্ষতবিক্ষত। কী খারাপ একটা সময় যে কাটিয়েছি, ভেবেও ভয় লাগে।

চিত্রাঙ্গদা বলেন, ‘আমার মনে আছে, এটা ২-৩ বার ঘটেছিল। ওরা আমাদের গাড়িতে ধাক্কা দিতে শুরু করেছিল। এবং একটা সময়ে বিষয়টি নাগালের বাইরে চলে গিয়েছিল। কারণ কিছু মানুষ এমনভাবে প্রবেশাধিকার পেয়ে যায়, যে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছিল। আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম।

 

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit