সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

সাত মিলিয়ন বছর আগের জীবাশ্মে দুই পায়ে হাঁটার প্রমাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : মানুষ কীভাবে দুই পায়ে হাঁটা শিখল—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। এবার সেই খোঁজে নতুন আলো ফেলেছে আফ্রিকার সাত মিলিয়ন বছর আগের এক প্রাণীর হাড় বিশ্লেষণ। গবেষকদের মতে, এই প্রাণীটি মানুষের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হতে পারে। তবে সব বিজ্ঞানী এখনো এ বিষয়ে একমত নন।

সম্প্রতি সায়েন্স অ্যাডভ্যান্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সাহেলানথ্রোপাস ট্যাচাডেনসিস নামের এই প্রজাতিটি আংশিকভাবে হলেও দুই পায়ে হাঁটতে পারত। এই প্রজাতিটি ২০০১ সালে আফ্রিকার চাদ দেশে আবিষ্কৃত হয়। গবেষকেরা একে আদর করে ‘টুমাই’ নামেও ডাকেন।

গবেষণায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবাশ্ম হাড় গভীরভাবে পরীক্ষা করা হয়। এতে উরুর হাড়ে (ফিমার) একটি ছোট উঁচু অংশ পাওয়া গেছে, যাকে ফিমোরাল টিউবার্কল বলা হয়। এটি এমন এক স্থানে থাকে, যেখানে শরীর সোজা রেখে দাঁড়ানো ও হাঁটার জন্য গুরুত্বপূর্ণ একটি লিগামেন্ট (হাড় ও পেশি যুক্তকারী শক্ত টিস্যু) যুক্ত থাকে। এই গঠন সাধারণত দুই পায়ে হাঁটা প্রাণীদের মধ্যেই দেখা যায়।

গবেষকদের মতে, টুমাই দেখতে ছিল বানরজাতীয়। তবে তার হাড়ের গঠন আধুনিক শিম্পাঞ্জির চেয়ে মানুষের পূর্বপুরুষদের সঙ্গে বেশি মিল রাখে। ধারণা করা হচ্ছে, সে মাটিতে দুই পায়ে হাঁটত, আবার সময়ের একটি অংশ গাছেও কাটাত।

তবে এ নিয়ে বিতর্ক রয়ে গেছে। অনেক বিজ্ঞানীর মতে, প্রমাণ এখনো যথেষ্ট নয়। আরও জীবাশ্ম না পাওয়া গেলে নিশ্চিত করে বলা কঠিন, টুমাই সত্যিই মানুষের সরাসরি পূর্বপুরুষ কি না।

এই বিতর্ক মেটাতে গবেষকেরা আবার চাদে গিয়ে নতুন জীবাশ্ম খোঁজার পরিকল্পনা করছেন। নতুন প্রমাণ মিললে মানুষের শুরুর ইতিহাসে হয়তো বড় পরিবর্তন আসতে পারে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/সকাল ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit