রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত তাহসানের, থাকছেন আলাদা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

বিনোদন ডেক্স : দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালে হঠাৎ করেই মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবরটি প্রকাশ্যে এনে সবাইকে রীতিমতো চমকে দেন তিনি। এ নিয়ে অভিনেতার ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভকামনা জানান। 

সম্প্রতি জানা গেছে, তাহসান-রোজা দম্পতির নতুন সংসার এখন ভাঙনের পথে। এমনকি বিয়ের কয়েকমাস পর থেকেই নাকি দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ফলে গত কমাস ধরেই তারা আলাদা থাকছেন। 

সম্প্রতি ডালপালা মেলা গুঞ্জনের পর এবার বিষয়টি নিয়ে তাহসান নিজেই মুখ খুললেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ 

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’ 

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে।

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit