বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বর্তমানে বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শনিবার (১০ জানুয়ারি)  গণমাধ্যমের মুখোমুখি হোন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে মঈন আলী বলেন, আগের দলে বিশ্বমানের কয়েকজন খেলোয়াড় থাকলেও বর্তমান সেই মানের খেলোয়াড়ের অভাব রয়েছে।

মঈন বলেন, ‘আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।’

বর্তমান দল প্রসঙ্গে মঈন আলী কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ‘এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।’

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ব্যতিক্রম হিসেবে দেখছেন এই ইংলিশ তারকা। তিনি বলেন, ‘অবশ্যই মুস্তাফিজ বিশ্বমানের। আমি জানি সে কতটা কার্যকর। তবে দলের জন্য বিশেষ চারিত্রিক দৃঢ়তা দরকার, যার ঘাটতি আমি বর্তমান দলে দেখছি। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে ঠিকই, কিন্তু সব দিক থেকে নয়। বিশেষ করে মানসিক শক্তির জায়গায় আগের সেই শক্ত অবস্থানটা এখন আর দেখা যাচ্ছে না।’

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারি ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit