সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বিএসএফ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।আজ ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১৪৩০ ঘটিকা থেকে ১৭০০ ঘটিকা (বিএসটি) পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ পরিহার, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করা, সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ, দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ, চোরাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit