বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়া খেয়ে পানি লাফ দিয়ে যুবকের মৃত্যু 

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হাট চকগৌরী বাজার থেকে চোর সন্দেহ কিছু যুবক তাকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খারিতে ঝাপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে।

 মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত নয়।

 

 

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit