শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমানে মেনিস্কাসের চোটে ভুগছেন নেইমার। গত মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসের হয়ে মাঠে নামলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। গত ২২ ডিসেম্বর তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।

৩৩ বছর বয়সি নেইমারের অস্ত্রোপচারের আগের মানসিক অবস্থার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেন নেইমার সিনিয়র। তিনি বলেন, ‘মেনিস্কাসে চোটের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেইমার মানসিকভাবে ভেঙে পড়েন।’ ছেলের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বললে নেইমার বলেন, তিনি আর আগের মতো সামলাতে পারছেন না এবং অস্ত্রোপচার করালেও আদৌ ভালো হবেন কি না, তা নিয়ে সন্দেহে ছিলেন।

বাবার চোখে তখন ছেলের মধ্যে গভীর হতাশা স্পষ্ট ছিল। নেইমার সিনিয়র তাকে দুটি বিষয়ে মনোযোগ দিতে বলেন—চোট কাটিয়ে মাঠে ফিরে সমালোচকদের জবাব দেয়া এবং বিশ্বকাপে খেলার স্বপ্ন ধরে রাখা। নেইমার সিনিয়র বলেন, তিনি ছেলেকে আশ্বস্ত করেছিলেন যে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলে সুস্থ হয়ে ফেরার পুরো প্রক্রিয়ায় তিনি পাশে থাকবেন। তার কথায়, এই সমর্থনই নেইমারের মানসিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

পরদিনই নেইমারের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তিনি আবার অনুশীলন শুরু করেন, দুই পা দিয়েই শট নেন এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দেন। মাঠে নেমে গোল করার পর তিনি বাবাকে জানান, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলে রেকর্ড ৭৯ গোল করেছেন নেইমার। ব্রাজিলের এই পোস্টারবয় খেলেছেন তিনটি বিশ্বকাপেও। 

 

 

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit