মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

যেভাবে ভেনেজুয়েলা থেকে নিউইয়র্কে নেওয়া হয় মাদুরোকে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী। শনিবার নিউইয়র্কে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি ম্যানহ্যাটনের পশ্চিম পাশে তাদের সদর দপ্তরে মাদুরোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত ফৌজদারি মামলা করেছে।

এ দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শনিবার দুপুর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে উড়িয়ে (হেলিকপ্টারে করে) দেশটির বাইরে নিয়ে এসেছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন হেলিকপ্টারগুলো মাদুরোকে ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমায় নিয়ে যায়। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে অন্য একটি বিমানে করে তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে নেওয়া হয়।

স্টুয়ার্ট বিমান ঘাঁটি থেকে আরেকটি হেলিকপ্টারে করে মাদুরোকে নিউইয়র্ক শহরে নিয়ে যাওয়া হয়। এভাবে ভেনেজুয়েলার নেতা মাদুরো আটকের পর ৩৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গিয়ে পৌঁছান।

 

 

 

কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit