বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

গাজায় এপ্রিলেই এক হাজার সৈন্য পাঠাচ্ছে ইন্দোনেশিয়া?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে আগামী এপ্রিল মাসের মধ্যেই গাজায় এক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্দোনেশিয়া। সোমবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যে মোট আট হাজার সেনার একটি বিশাল বহর গাজায় মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। 

তবে এই সেনা মোতায়েনের চূড়ান্ত সময়সূচী এবং সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। এর আগে ইন্দোনেশিয়ার সেনাপ্রধান মারুলি সিমানজুন্তাক জানিয়েছিলেন, মোতায়েনযোগ্য সেনার সংখ্যা পাঁচ থেকে আট হাজারের মধ্যে হতে পারে, যা বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে।

গত শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযানে অংশ নেওয়া মানেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা নয়। জাকার্তা সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের জনতাত্ত্বিক পরিবর্তন বা জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টাকে তারা সমর্থন করে না। এই সেনা মোতায়েন মূলত মানবিক সহায়তা ও অ-যুদ্ধকালীন কার্যক্রমের জন্য পরিচালিত হবে এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্মতি থাকা বাঞ্ছনীয়। ইন্দোনেশীয় সৈন্যরা সরাসরি কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না কিংবা কোনো পক্ষকে নিরস্ত্রীকরণের ম্যান্ডেট তাদের নেই, যদিও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর মূল ম্যান্ডেটে গাজা উপত্যকা নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। গাজা পুনর্গঠনে পাঁচ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের লক্ষে আয়োজিত এই সম্মেলনে তিনি ফিলিস্তিনিদের সুরক্ষা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সওয়াল করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: মিডলইস্ট আই

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit