বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটের  দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল,৭টি বৈধ

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট ।
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ Time View
মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ে জয়পুরহাটে ৭ টি মনোনয়নপত্র বাতিল ও ৭টি বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার  বেলা ১১ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়া। 

তিনি জানান, মনোনয়ন পত্রে অসংগতি, সাক্ষর, নাম, তথ্য ইত্যাদি ভুল থাকায় ৭টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং তথ্য সঠিক থাকায় বিএনপি, জামায়াতসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। জয়পুরহাট-১ আসনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মন্ডল।
যাদের বৈধ ঘোষনা করা হয়েছে তারা হলেন, জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতের প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদের প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেদ, বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান। জয়পুরহাট-২ যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন,  (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী এস এ জাহিদ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ও আব্বাস আলী।

জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতের প্রার্থী এস এম রাশেদুল আলম, বিএনপি সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. গোলাম মোস্তফা প্রাথীতা বৈধ ঘোষনা করা হয়েছে। এসময় উপস্থিত  ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, বিএনপির এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান, আঃ বারী, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জামায়াতের ফজলুর রহমান সাঈদ, রাশেদুল আলম সবুজ সহ অন্যান্য প্রার্থী ও সমর্থকরা। জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit