সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সালমানের জন্মদিন ঘিরে চমকপ্রদ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল, যা জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ৬০তম জন্মদিন। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে জন্মদিন পালন করেন তিনি। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা।

জানা গেছে, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে থাকা–খাওয়ার ব্যবস্থায় কোনো কমতি ছিল না। তার বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজান। জন্মদিন মানেই উপহারের ছড়াছড়ি। তবে সেই উপহার যদি হয় ‘রিটার্ন গিফট’, তবে তো কথাই নেই। এমনই ঘটনা ঘটেছে সালমান খানের জন্মদিনে। ৬০ বছরে পা দেওয়া সালমান খানের জন্মদিন ঘিরে এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চমকপ্রদ ছবি। যেখানে প্রিয় সাংবাদিক বান্ধবীর কপালে চুমু আঁকা থেকে শুরু করে, সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশে দাঁড়িয়ে কেক কাটতেও দেখা গেছে ‘ভাইজান’-কে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে আরও দেখা গেছে, বেলুন, রঙিন রাংতা আর আলোয় ঝলমলে একটি ঘর। মাঝখানে টেবিলে রাখা চকোলেট কেক। হাসিমুখে সেই কেক কাটছেন সালমান খান। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছেন নীল পোশাকে সাবেক প্রেমিকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আরেক পাশে সিফন শাড়ি পরে দাঁড়িয়ে আছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। দুই সাবেক প্রেমিকাকেই দেখা যাচ্ছে স্বাভাবিক ও হাসিখুশি-উজ্জ্বল মেজাজে।

চমক এখানেই শেষ নয়। ঘরোয়া এই জন্মদিনের পার্টিতে এ সময় উপস্থিত ছিলেন তাদের স্বামীরাও। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যায় ভিকি কৌশলকে। তার পরনে ছিল কালো পোশাক। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশে ছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। তার পরনে ছিল সাদা পোশাক। 

আর সেই ছবিতে জায়গা পেয়েছেন অরিজিত সিংও। যিনি অতীতের সব তিক্ততা ভুলে সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন। এমনকি খুঁটিয়ে দেখলে চোখে পড়ে একটি কৃষ্ণসার হরিণও। তবে এটি বাস্তবে নয়; এই পুরো দৃশ্যই তৈরি হয়েছে প্রযুক্তির কারসাজিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বানানো সেই ছবিই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল। প্রযুক্তি যেন একফ্রেমে মিলিয়ে দিয়েছে সালমানের জীবনের নানা অধ্যায়ের মানুষকে।

সামাজিক মাধ্যমে নেটিজেনরা ছবিটি ঘিরে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিচ্ছেন ভাইজানকে। তারা লিখেছেন—প্রযুক্তি নয়, সত্যিই যদি এমনটি ঘটত, তাহলে ৬০তম জন্মদিনে এর চেয়ে সুন্দর ‘রিটার্ন গিফট’ আর কিছুই হতে পারত না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit