বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংস্থাটির তথ্যমতে, ইউরোপে প্রতি ১১টি মৃত্যুর মধ্যে একটি সরাসরি বা পরোক্ষভাবে অ্যালকোহল সেবনের সঙ্গে জড়িত। ডব্লিউএইচও প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে ইউরোপেই অ্যালকোহল গ্রহণের হার সবচেয়ে বেশি, যা অকাল মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০১৯ সালের তথ্য অনুযায়ী, শুধু আঘাতজনিত মৃত্যুর ক্ষেত্রেই প্রায় এক লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে। এর মধ্যে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালকোহল সেবন সহিংসতার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত, যার মধ্যে রয়েছে শারীরিক হামলা ও পারিবারিক নির্যাতন। ইউরোপজুড়ে সহিংস আঘাতজনিত মৃত্যুর পেছনে এটি একটি বড় ভূমিকা রাখছে।
 
তথ্য অনুযায়ী, অ্যালকোহলের কারণে আঘাতজনিত মৃত্যুর প্রায় অর্ধেকই পূর্ব ইউরোপের দেশগুলোতে ঘটে। পশ্চিম ও দক্ষিণ ইউরোপে এই হার প্রায় ২০ শতাংশ। মদ্যপানের কারণে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে কিশোর ও তরুণরা। ডব্লিউএইচও জানায়, কৈশোর ও তারুণ্যে অ্যালকোহল সেবন মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে ব্যাহত করে। এতে স্মৃতিশক্তি ও শেখার সক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি তো রয়েছেই।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের অ্যালকোহল বিষয়ক উপদেষ্টা ক্যারিনা ফেরেইরা বোরজেস জানান, অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ, যা অন্তত সাত ধরনের ক্যানসারসহ নানা অসংক্রামক রোগের কারণ। পাশাপাশি এটি বিচারবোধ দুর্বল করে, প্রতিক্রিয়ার গতি কমায় এবং ঝুঁকিপূর্ণ আচরণে উৎসাহ দেয়। এতে অনেক প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ও মৃত্যু ঘটে।
 
রাশিয়ায় গত দুই দশকে মদ্যপানের ধরণে পরিবর্তন দেখা গেছে। জরিপে দেখা যায়, দেশটিতে অ্যালকোহল পান না করা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এখনো সবচেয়ে বেশি পান করা পানীয় হচ্ছে বিয়ার যা ভদকার চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল নিয়ন্ত্রণে কঠোর নীতি ও জনসচেতনতা বাড়ানো না গেলে ইউরোপে এই মৃত্যুঝুঁকি আরও বাড়তে পারে।

 

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit